চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদানের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ রাসেল সুবিধাভোগীদের হাতে এই অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনুর আক্তারেরের সভাপতিত্বে চুয়াডাঙ্গা-১ নির্বাচনী এলাকার আলমডাঙ্গা উপজেলার অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, “বর্তমান সরকার দেশের প্রান্তিক, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে সব সময় রয়েছে। এই অনুদান তাঁদের চিকিৎসা, শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি বর্তমান সরকারের এই মানবিক সহায়তাকে সঠিক ও কল্যাণকর কাজে ব্যবহারের জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।
এইচ



