চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরকসহ বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার রায়লক্ষীপুর গ্রামের আব্দুর রশিদ (৪৮), শালিখা গ্রামের নশজেস আলীর ছেলে সবুজ আলী (৩০) এবং ওসমানপুর উত্তরপাড়ার আইনাল হক (৬৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি Explosive Substances Act, 1908-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
এডি/এএস



