, || ||

আলমডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আলমডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক জাহিদ হাসানকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মছিল করেছে অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল। জাহিদকে গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয় বিক্ষোভ মিছিল থেকে।

রবিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় বিক্ষুব্ধ অভিভাবক ও সাধারণ নাগরিকরা একযোগে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন থেকে অভিভাবক ও সাধারণ নাগরিকরা প্রশাসনকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে ঘোষণা দেন— আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত লম্পট শিক্ষক জাহিদ হাসানকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করা না হলে পরবর্তীতে আরও বড় ধরনের কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এর আগে সকাল থেকে বিক্ষুব্ধ অভিভাবক ও সাধারণ নাগরিকরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় অবস্থান নেন। তারা অপরাধী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে তারা তাদের প্রতিবাদ ও দাবি পেশ করেন।

বিক্ষোভকারীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই জঘন্য অপরাধের বিচার করতে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। আলটিমেটামের ২৪ ঘণ্টা পার হওয়ার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের শিক্ষক জাহিদ হাসান ওই প্রতিষ্ঠানের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানি করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকার সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা।

এইচ আর

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন