রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প

ঢাকা : ইরানকে ঘিরে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প দাবি করেন, আমরা খুব দ্রুত এই যুদ্ধ শেষ করতে যাচ্ছি। তারা (ইরান) খুব খারাপভাবে একটি চুক্তি করতে চায়। তারা এই পরিস্থিতিতে ক্লান্ত।

মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, আমরা দারুণ কাজ করেছি। আমার মনে হয়, খুব দ্রুতই সব শেষ হয়ে যাবে। তারা পারমাণবিক অস্ত্র পাবে না এবং আশা করি বিষয়টি খুব সুন্দরভাবেই সমাধান হবে।

তিনি আরও বলেন, তাদের মাথায় পারমাণবিক অস্ত্রের চিন্তা রয়েছে, আর আমরা তাদের কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেবো না।

এদিকে, ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট মঙ্গলবার একটি ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলেশন’ এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে।

প্রস্তাবটি অনুযায়ী, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ করতে হবে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন