, || ||

এক নবজাতকের পিতৃত্ব দাবি করে হাসপাতালে হাজির দুই ব্যক্তি

এক নবজাতকের পিতৃত্ব দাবি করে হাসপাতালে হাজির দুই ব্যক্তি

এক নারীর সন্তান জন্মের পর নবজাতকের পিতৃত্ব দাবি করে হাসপাতালে হাজির হয়েছেন দুই ব্যক্তি। গতকাল রোববার (৮ নভেম্বর) সকালে বরিশাল নগরের আফির মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শান্তা নামের এক গৃহবধূ আফির মেমোরিয়াল হাসপাতালে সন্তান জন্ম দেন। সন্তান প্রসবের সময় তার পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী বলে পরিচয় দেন।

তবে সকালে হাসপাতালে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও নবজাতককে নিজের সন্তান বলে দাবি করেন। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এমদাদুলের দাবি, ২০২১ সালে শান্তাকে ভালোবেসে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তারা ঢাকায় একসঙ্গে সংসার করছিলেন। সন্তান জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে আসেন। হাসপাতালে উপস্থিত ব্যক্তিদের কাছে নিজের বিয়ে ও দাম্পত্য জীবনের প্রমাণ হিসেবে কিছু নথিও দেখান এমদাদুল।

তবে শান্তার দাবি, এমদাদুলের সঙ্গে তার বিয়ে হয়নি। নবজাতকের বাবাও এমদাদুল নন। যদিও এমদাদুলের দেখানো বিয়ের কাবিননামা ও অন্যান্য প্রমাণের বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। এর মধ্যে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা শুভাসের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের বিয়ে হয় বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, শান্তা ঢাকায় গেলে এমদাদুলের সঙ্গে সংসার করতেন। আবার বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে শুভাসের কাছেও যেতেন।

এদিকে এমদাদুল হাসপাতালে আসার পর সেখান থেকে চলে যান শুভাস। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এপি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন