সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কক্সবাজারে ‘জিয়া ‘ খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল

কক্সবাজারে ‘জিয়া ‘ খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের রাবার ড্যামের আওতাধীন জিয়া খালের ৩ কি. মি. অংশ পুন: খনন কাজের উদ্বোধন করলেন কক্সবাজার -৩ ( সদর, রামু, ঈদগাঁও ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

শনিবার ( ২৫ এপ্রিল ) সকাল ১১ টায় এই কমসূর্চির উদ্বোধন করেন তিনি। রাবার ড্যামের আওতাধীন জিয়া খালের ৩ কি. মি. পুন: খননের কাজে কোদাল হাতে খাল খননে নামেন এমপি কাজল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জিয়া খালের পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এতে পানির সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা।

কৃষি সেচ, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় চলবে এই কর্মসূচি।

গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে সময় সারা দেশে ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করেন তিনি।

শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন