, || ||

গাংনী রংমহল সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

গাংনী রংমহল সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

মেহেরপুর জেলার গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী পুরুষসহ ৬ জনকে বাংলাদেশের ভূখণ্ডের ঠেলে দেওয়ার চেষ্টা করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (১১ অক্টোবর) ভোর ৫টায় উপজেলার রংমহল সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তাদের ফেরত নেয় বিএসএফ।

কুষ্টিয়া মীরপুর ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেন হাসান রনি পুশইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্তজার্তিক সীমান্ত ১২৭ নং পিলার এলাকা দিয়ে ৪ জন নারী ও ২ জন পুরুষকে পুশইন করার চেষ্টা করে দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিমমত সিংয়ের নেতৃত্বে বিএসএফ সদস্যরা।

রংমহল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ক্যাম্পের টহল দল বিষয়টি বুঝতে পেরে প্রতিরোধ গড়ে তোলে। প্রতিরোধের মুখে তাদের ফেরত নেয় বিএসএফ।

তিনি আরো জানান,সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোন ভাবেই পুশইন গ্রহণ যোগ্য হবে না। এসময় তিনি স্থানয়ি বাসিন্দাদের সতর্ক থাকার আহবান জানান।

স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮ টার দিকে ঐ ৬ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। সীমান্তের গেট দিয়ে ভারতীয় সীমান্ত নিয়ে একটি অটো রিক্সায় তাদের তুলতে দেখা যায়। পরে অটো রিক্সাটি বিএসএফ ক্যাম্প ত্যাগ করে।

এমপি,জি/জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন