, || ||

ঘুমন্ত স্বামীর লিঙ্গ ও গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে  স্ত্রী আটক

ঘুমন্ত স্বামীর লিঙ্গ ও গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে  স্ত্রী আটক

ঝিনাইদহের শৈলকুপায় স্বামীর লিঙ্গ ও গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মিরাজ হোসেন নামে ওই ব্যাক্তি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ১৩ নং উমেদপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

‎জানা গেছে, প্রায় এক বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ায় মিরাজ দ্বিতীয় স্ত্রী হিসেবে সুমাইয়াকে বিয়ে করেন। বিয়ের পরে সুমাইয়া সংসারের তেমন কাজকর্ম করেন না এবং আগের পক্ষের সন্তানদের সঙ্গে খারাপ আচরণ করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথাকাটাকাটি হতো।

আহত মিরাজ বলেন, আমি তিন দিন ধরে জ্বরে ভুগছি। গতকাল কথাকাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে একটি চড় মারি। এরই জেরে রাত আনুমানিক ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে আমার গলায় ও গোপনাঙ্গে আঘাত করে।

তিনি বলেন, আমার চিৎকার শুনে বাবা-মা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে আমাকে দ্রুত উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খবর পেয়ে শৈলকূপা থানার এসআই জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুমাইয়াকে পুলিশ হেফাজতে নেন।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়।

জেএইচ/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন