চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নুপুর কর্মকার (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
বুধবার (১২ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম গ্রামে এ ঘটনা ঘটে।
নুপুর আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। নিহত নুপুর কর্মকার ওই এলাকার খোকা কর্মকারের মেয়ে।

তার পরিবারের সদস্যরা জানান, নুপুর পড়াশোনায় ভালো ছিল। তবে এবারের এসএসসি পরীক্ষায় ইংরেজিতে ফেল করে। মোবাইল ফোনে ফলাফল দেখার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে।
তারা আরও বলেন, গত দুই দিন ধরে সে ঘর থেকে বের হচ্ছিল না। বুধবার বিকেলে দীর্ঘ সময় ডাকাডাকি করেও নুপুরের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওএনবি



