চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় বজ্রপাতে শান্ত (২৮) নামের এক যুবকে মৃত্যু হয়েছে। এঘটনায় নাহিদ নামের আরেক যুবক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আলমডাঙ্গ উপজেলার নান্দবারে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্ত একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে।
নিহতের এক স্বজন বলেন, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় নাহিদ শান্তসহ কয়েকজন যুবক বাড়ির ছাঁদে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাতে পাশেই একটি গাছে আগুন লাগে। ঠিক এই মুহুর্তে দুজনই বজ্রপাতে আহত হয়।

পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে শান্তকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর নাহিদকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।
আরসি/এনডি/এএস



