শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় রেললাইন থেকে এক অজ্ঞাত নারীর (আনুমানিক বয়স ৬৫ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও জিআরপি (রেলওয়ে) পুলিশের সদস্যরা পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, রেললাইনের ওপর এক নারীর লাশ পড়ে আছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে সদর থানাসহ জিআরপি পুলিশের টিম রয়েছে।

তিনি আরও বলেন, অজ্ঞাত ওই মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

ওএনবি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন