রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জুলাইযোদ্ধা সুজনের খোঁজ নিল ‘আমরা বিএনপি পরিবার’র প্রতিনিধি দল

জুলাইযোদ্ধা সুজনের খোঁজ নিল ‘আমরা বিএনপি পরিবার’র প্রতিনিধি দল

ঢাকা: ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা মো. সুজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকার মদিনানগরে সুজনের বাসায় গিয়ে তার সদ্য জন্ম নেওয়া শিশুর খোঁজখবর নেন প্রতিনিধি দলের সদস্যরা।

এ সময় তারা সুজন ও তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য টপ নিপুন রায় চৌধুরী।

নিপুণ রায় চৌধুরী এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে ছিলেন তখন তিনি সুজনের ঘটনা জানতে পারেন। তিনি জানার সাথে সাথে সুজনের নাম ঠিকানা ও তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে নির্দেশ দেন।

তারই ধারাবাহিকতায় আজ আমরা সুজনের বাসায় এসে তার সদ্য জন্ম নেয়া শিশুসহ তার পরিবারের খবর খোঁজখবর নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ২৪ এর জুলাই যোদ্ধাদের নিয়মিত খোঁজখবর রাখছেন।

প্রতিনিধি দলের সদস্যরা সুজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সদ্যোজাত শিশুর সুস্বাস্থ্য ও পরিবারের কল্যাণ কামনা করেন।

জেএন/জেএফজে 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন