, || ||

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক, সম্পাদক জিসান

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক, সম্পাদক জিসান

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মানিক আকবর সভাপতি এবং যমুনা টিভির জিসান আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এক সভায় ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রেসক্লাবের সব সদস্য উপস্থিত ছিলেন।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি শরীফ উদ্দীন (দৈনিক আলোচিত বাংলাদেশ), সহসাধারণ সম্পাদক মামুন মোল্লা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক অনিক চক্রবর্তী (এখন টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন মাহমুদ (এটিএন নিউজ), অর্থ সম্পাদক জাকির হোসেন (আজকের সূত্রপাত), দপ্তর সম্পাদক শেখ লিটন (ঢাকা স্ট্রিম ও বাংলা স্ট্রিম), তথ্যপ্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান (বৈশাখী টিভি) এবং ক্রীড়া সম্পাদক তৌহিদ তুহিন (বাংলা এফএম)।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- শরীফ উদ্দীন হাসু (ইসলামি টিভি), জাহিদুল ইসলাম (ঢাকার ডাক), কামরুজ্জামান সেলিম (ডিবিসি টিভি), শামসুজ্জোহা পলাশ (নাগরিক টিভি) ও ইকরামুল হক পিপুল (দৈনিক যুগান্তর)।

এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন