শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল ব্রাজিল

জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল ব্রাজিল

ঢাকা : বিশ্বকাপের আগে মিসরকে ২-১ গোলে হারিয়ে প্রস্তুতি শেষ করেছে ব্রাজিল। রোববার (০৬ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত হয় এ ম্যাচ। শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই নিজেদের শক্তিমত্তা জানান দেয় সেলেসাওরা। ৭ মিনিটে মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ নিয়ে ব্রাজিলকে এগিয়ে দেয় ব্রুনো গিমারায়েস।

তবে সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। গোল হজমের ৪ মিনিট পর ঘুরে তা শোধ করে মিসর। ১১তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান মিশরীয় উইঙ্গার জিকো।

প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ব্রাজিল। ৩৮ মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে যান ইগো চিয়াগো, তবে তার জোরাল শট এক হাত দিয়ে রুখে দেন গোলরক্ষক।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ৯ পরিবর্তন আনেন ব্রাজিল বস আনাচেলত্তি। আর তাতেই পাল্টে যায় ম্যাচের চিত্র। ৫২ মিনিটে রাফিনিয়ার নিখুঁত পাস থেকে জোরালো শটে জাল খুঁজে নেন তরুণ তারকা এন্ড্রিক।

ম্যাচের বাকি সময়ে ব্রাজিলের আক্রমণের ধার কমে আসে। অধিকাংশ সময় ঘর সামলাতে ব্যস্ত থাকা আফ্রিকার দলটি শেষ দিকে কয়েকটি আক্রমণ শাণালেও, ম্যাচে নাটকীয়তা ফেরাতে পারেনি।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন