শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জয় দিয়ে শেফিল্ড অধ্যায় শুরু করলো হামজা

জয় দিয়ে শেফিল্ড অধ্যায় শুরু করলো হামজা

ঢাকা: গত ৩১ আগস্ট লেস্টার সিটির সঙ্গে সম্পর্কের ইতি টেনে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। দলে যোগ দিয়েই মাঠে নেমেছিলেন হামজা। প্রথম ম্যাচেই খেললেন পুরো ৯০ মিনিট।

এদিন ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সে খুব বেশি আলো ছড়াতে না পারলেও শেষ পর্যন্ত দলের জয় নিয়েই মাঠ ছাড়লেন বাংলাদেশের এই ফুটবলার।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নশিপে ব্র্যামল লেনে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে শেফিল্ড। শুরুতে অবশ্য পিছিয়ে পড়ে শেফিল্ড। মাত্র ২৩ সেকেন্ডে বোল্টনের হয়ে গোল করেন জাভিয়ের সিমন্স।

চার মিনিট পর জাফেট ট্যানগ্যাঙ্গার গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধে সাম ডালবির গোলে আবার এগিয়ে যায় বোল্টন। এক মিনিট পর প্যাট্রিক ব্যামফোর্ডের গোলে সমতা ফেরানোর পর শেষ মুহূর্তে ডনোভানের গোলে জয় নিশ্চিত করে শেফিল্ড।

ম্যাচটি হামজার জন্য বাড়তি আকর্ষণীয় ছিল প্রতিপক্ষের জাভিয়ের সিমন্সের কারণে। শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই ফুটবলারই বোল্টনের প্রথম গোলটি করেন।

গত মৌসুমে ধারে শেফিল্ডের হয়ে ১৯ ম্যাচ খেলা হামজার নতুন অধ্যায়ের শুরু হলো তাই ৯০ মিনিটের উপস্থিতি আর শেষ মুহূর্তের এক রোমাঞ্চকর জয় দিয়ে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন