সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জয় বাংলা চিরকুটে বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি, হাতবোমা উদ্ধার

জয় বাংলা চিরকুটে বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি, হাতবোমা উদ্ধার

মেহেরপুর : মেহেরপুরে জয় বাংলা লেখা চিরকুট ও দুটি হাতবোমা রেখে বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়েছে দূর্বৃত্তরা। রোববার দিবাগত রাতের কোনো এক সময় গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার বাবলুর বাড়ির সামনে তিন রাস্তার মোড় এলাকায় লালকসটেপ মোড়ানো দুটি হাতবোমাসহ চিরকুট রেখে যায় তারা।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ও পরিদর্শক তদন্ত আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে বোমা দুটি ও চিরকুট উদ্ধার করেন। পরে সেটি নিরাপত্তার জন্য পানি ভর্তি বালতিতে রাখা হয়।

চিরকুটে চিরকুটে লেখা ছিল-“১ ঘন্টা সময় পেলে তোদের বিএনপিদের কি হাল করবো,,,, পোলারা, লাভলুর মত তোদের জবাই করব,পুলিশ আমাদের হয়ে কাজ করবে আমরা ওদের টাকা দি, আরেকটি চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা আসবে ছয় মাস সময়, জয় বাংলা জয় বঙ্গবন্ধু,কুকুরের বাচ্চা বিএনপিদের কি হাল করব,,,,, পোলারা।” চিঠির ভাষার মধ্যে কয়েকটি শব্দ অশ্লীল রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালটেপ দিয়ে মোড়ানো দুইটি ককটেল সদৃশ বস্তু, এবং হুমকিমূলক দুটি চিরকুট পাওয়া গেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়।এরপর প্রশাসন এসে ককটেল সাদৃশ্য বস্তু ও দু’টি চিরকুট উদ্ধার করে গাংনী থানায় নিয়ে যায়।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

‎ভুক্তভোগী বাবলু মিয়া বলেন, ‎এর আগেও কয়েকবার চিরকুট লিখে হুমকি দিয়েছে আমাকে। আমি এবং আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছি। যারা এর সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি করছি। আমাদের প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয় কখন কি ঘটে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ আসমা তারা বলেন, উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের বাবলু মিয়ার বাড়ির দোকানের সামনে ককটেল সাদৃশ্য বস্তু,দু’টি চিরকুট কে বা কাহারা রেখে যায়। খবর পেয়ে প্রশাসন এসে এগুলো উদ্ধার করে নিয়ে গেছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ওয়ান নিউজ বাংলাকে বলেন, লাল টেপ দিয়ে মোড়ানো দু’টি ককটেল সাদৃশ্য বস্তু ও দু’টি চিরকুট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্তের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

আবু আক্তার করন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন