শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় এই অধিবেশন শুরু হয়।

মঙ্গলবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নেন ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।

এর আগে বাংলাদেশ সময় রাত ৯ টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব অনুষ্ঠিত হয়। ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিক শপথ নেন।

শপথ গ্রহণের পর সাংবাদিকদের ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে।

তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের বা ভবিষ্যতের জন্য এই সংস্থাকে উপযুক্ত করে তুলতে হলে অবশ্যই গভীর সংস্কার করতে হবে।

এরপর বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করেন ড. খলিলুর রহমান।

মঙ্গলবার প্রথম প্লেনারি অধিবেশন শুরু হলেও আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।

জেপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন