, || ||

জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্কুলে শিক্ষার্থীদের মোবাইল, মাদক-অনলাইন জুয়া প্রতিরোধে গুরুত্বারোপ

জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্কুলে শিক্ষার্থীদের মোবাইল, মাদক-অনলাইন জুয়া প্রতিরোধে গুরুত্বারোপ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, জননিরাপত্তা নিশ্চিত, প্লাস্টিকের ব্যাবহার কমানো, সড়কে শৃঙ্খলা বজায়, মানব পাচার প্রতিরোধ, আত্মহত্যার প্রবণতা রোধ, এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া স্কুলের ছেলে-মেয়েদের মোবাইল ফোন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষেধ, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কি কি করণীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার ওসি(অপারেশন) আবুল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আমন্ত্রিত অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আজিজুর রহমান ডাবলু/এএস

 

 

 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন