পারস্পরিক সহযোগিতা এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, ম্যানেজার ও ল্যাব ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জীবননগর উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যশোর শাখার উদ্যোগে আয়োজিত সভায় জীবননগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, ম্যানেজার ও ল্যাব ইনচার্জরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান শিপলু ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল।
এছাড়া অনুষ্ঠানে ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যশোর শাখার ডেপুটি ডাইরেক্টর ডা. মোহাম্মাদ আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ওমর ফারুক/এএস



