, || ||

জীবননগরে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি

জীবননগরে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতরা হলেন- মো. অনিম আহমেদ (২৫) ও মো. সুরাব হোসেন (৫৫)। অনিম আহমেদ উপজেলার হরিহরনগর গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে ও সুরাব হোসেন একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।

দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমাদুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়ালপাড়া মোড়ে মোল্লা ব্রিকসের সামনে হাবিলদার মো. পারকার সাজ্জাদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে ১৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়।

বিজিবি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন