শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জীবননগরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার

জীবননগরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মোহাম্মদ তুহিন নামে কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার দিবাগত মধ্যরাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তুহিন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মিনহাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।

এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন