শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঢাকা সহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

ঢাকা সহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

ঢাকা: ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ০। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদীর শিবপুরে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৪.০০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯০.৭৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

স্বল্পমাত্রার এই ভূমিকম্পে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পিএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন