শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তৈরি পোশাক রপ্তানিতে ফের দ্বিতীয় বাংলাদেশ

তৈরি পোশাক রপ্তানিতে ফের দ্বিতীয় বাংলাদেশ

ঢাকা: নানা চ্যালেঞ্জ ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বছর ব্যবধানে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ।

প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক পোশাক রপ্তানিতে আগের মতোই শীর্ষে রয়েছে চীন। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, তৃতীয় স্থানে ভিয়েতনাম, চতুর্থে ভারত এবং পঞ্চমে রয়েছে তুরস্ক।

ডব্লিউটিওর তথ্য বলছে, গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি।

তবে প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। এক বছরের ব্যবধানে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ।

অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, বৈশ্বিক বাজারে ভিয়েতনাম দ্রুত এগিয়ে আসছে। পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়াও প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করছে। তাই দ্বিতীয় অবস্থান ধরে রাখতে উৎপাদনে অটোমেশন বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

বিশ্লেষকরা বলছেন, শ্রমনির্ভর উৎপাদনের পাশাপাশি প্রযুক্তিনির্ভর আধুনিক উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।

পিএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন