শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দর্শনায় ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

দর্শনায় ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ‘জয় বাংলা’ লেখা একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এরপর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কয়েকব্যাক্তি ফটকের পাশে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে মৎস্য কমিটির সদস্যদের জানায়। পরে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা আরও বলেন, হঠাৎ করে জনবহুল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রবেশপথে এ ধরনের বস্তু পড়ে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার স্বার্থে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ কয়েকজন নেতা অভিযোগ করেন, উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুটিতে ‘জয় বাংলা’ লেখা থাকায় তাদের ধারণা, এটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকদের নাশকতামূলক পরিকল্পনার অংশ হতে পারে।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বস্তুটির প্রকৃতি ও এর সঙ্গে কারা জড়িত সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ইএআর/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন