, || ||

দামুড়হুদায় সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ আ. লীগ ও যুব লীগের দু’নেতা আটক

দামুড়হুদায় সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ আ. লীগ ও যুব লীগের দু’নেতা আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৩ অক্টোবর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- হাউলি ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. খোকন আলী ও দামুড়হুদা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, দামুড়হুদা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, আটকৃতদের আজ রোবিবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন