, || ||

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

ঢাকা : দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার বা ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বুধবার (৩ জুন) পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ (BPM-6) হিসাব পদ্ধতি অনুযায়ী এর পরিমাণ ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন ডলার।

এর আগে ১ জুন দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

অন্যদিকে মে মাসে প্রবাসীরা দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা একক মাসের হিসাবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) প্রবাসী আয় এসেছে মোট ৩ হাজার ২৭৬ কোটি ডলার।

এসএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন