চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর চান মিয়া (৫৫) ওরফে চান্দ আলীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল নয়টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহাপুর বাজার সংলগ্ন মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চান মিয়া (৫৫) ওরফে চান্দ আলী উপজেলার হাসাদহ ইউনিয়নের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, সকাল ৯টার দিকে স্থানীয়রা শাহাপুর গ্রামের মাঠে একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়ে অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করে।
মৃতের পরিবার পরিবার সুত্রে জানা গেছে , চান মিয়া পেশায় একজন ভ্যান চালক ছিলেন। গত ১২ অক্টম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন,সকালে আনুমানিক ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট করা হচ্ছে পরে। পোস্টমর্টেমের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে।
সোলায়মান শেখ আরও বলেন, চান মিয়া বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। গত বৃহস্পতিবার পরিবারের পক্ষথেকে থানায় একটি মিসিং ডায়েরি করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এএস



