আসন্ন পহেলা বৈশাখের আয়োজনকে ঘিরে এখন পর্যন্ত নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক আহসান হাবীব পলাশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র্যাবের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পহেলা বৈশাখ ঘিরে অপতথ্য রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় সাদা পোশাকে পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে। এ ছাড়া থাকবে স্পেশাল কমান্ডো ফোর্স।

তিনি আরও বলেন এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে র্যাব।



