, || ||

ফরিদপুরে অজ্ঞাত গাড়িচাপায় ৩ বন্ধুর মৃত্যু

ফরিদপুরে অজ্ঞাত গাড়িচাপায় ৩ বন্ধুর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-ফরিদপুর মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের চয়ন মোল্লা (২৩), নয়নের (২৩) ও সজীব শেখ (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ভাঙ্গা গোলচত্বরে ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে নওপাড়া এলাকায় একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই চালক চয়ন মারা যান এবং বাকি দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সেখানেও অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা নেওয়ার সিদ্ধান্ত হয়। পথে একজন এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, অজ্ঞাত গাড়ির চাপায় তিন তরুণ নিহত হওয়ার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএইচ/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন