ঢাকা: বাংলাদেশের সঙ্গে চীন ও মালয়েশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। দুই দেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও সম্প্রসারণের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং চীনের যে সম্পর্ক, তা আরও দৃঢ় হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা শুধু তাদের ভূমিকা অব্যাহত রাখবে না, বরং সহযোগিতা আরও বাড়াবে ও সম্প্রসারিত করবে।

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানেও তারা সহযোগিতা করবে। এমনকি রোহিঙ্গা সংকটের সমাধানের ক্ষেত্রেও চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে।
এদিন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালেশিয়া সফর উপলক্ষে ধন্যবাদ প্রস্তাবও উপস্থাপন করেন।
পিএস/এনডি/এএস



