শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার

ঢাকা: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আগামী শনিবার (১ আগস্ট) এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, গুলশানে অবস্থিত দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই স্থায়ী কমিটির সম্মানিত সদস্যদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বৈঠকের মূল আলোচ্যসূচির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, আলোচ্যসূচির বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত নির্দেশনা দেয়া হয়নি।

তবে নির্ভরযোগ্য সূত্রে ধারণা করা হচ্ছে, আগামী শনিবারের এই বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হতে পারে।

এদিকে ‘শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে গেল শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন।

তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাহাবুদ্দিনের উত্তরসূরি কে হবেন, সেই আলোচনার মধ্যে স্থায়ী কমিটির বৈঠক ডাকলো বিএনপি।

পিএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন