রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিশ্ববাজারে দাম কমলো তেলের

বিশ্ববাজারে দাম কমলো তেলের

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দেওয়ার পরই তেলের দামে বড় পতন দেখা যায়। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারেরও বেশি কমেছে।

এর আগে ইরানে হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে তিনি তেহরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৪.০৮ ডলার বা ৪.৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩.৮৫ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪.০১ ডলার বা ৪.৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০.৬৬ ডলারে দাঁড়ায়।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালালে এবং তেহরানের বাহিনী ওমান উপকূলের কাছে কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালালে দুই ধরনের তেলের দামই ২০ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন