ঢাকা: বিশ্ববাজারে বাজারে দাম বেড়েছে স্বর্ণের। শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫২ দশমিক ৭৮ ডলারে ওঠে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মুদ্রাস্ফীতির সম্ভাব্য প্রভাব-এসব বিষয়কে সামনে রেখে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় স্বর্ণের দামে এ ঊর্ধ্বগতি দেখা গেছে।
একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০ দশমিক ৮০ ডলারে স্থির হয়।

মূল্যবান ধাতু বিশ্লেষক তাই ওং বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে স্বর্ণবাজারে আবারও অস্থিরতা দেখা দিতে পারে। আগামী সপ্তাহে মার্কিন ফেড সুদের হার অপরিবর্তিত রাখলে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে।
বিশ্লেষকদের মতে, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হলেও সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমে যায়।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২৩ শতাংশ কমেছে।
যুদ্ধজনিত মুদ্রাস্ফীতির চাপ দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে রাখতে পারে-এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বেড়েছে।
জেপি/জেএফজে



