, || ||

সমুদ্রে একসঙ্গে গোসলে নেমে বাবা নিখোঁজ, জীবিত উদ্ধার ছেলে

সমুদ্রে একসঙ্গে গোসলে নেমে বাবা নিখোঁজ, জীবিত উদ্ধার ছেলে

মেহেরপুর: কক্সবাজারে পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে গিয়ে সমুদ্রে একসঙ্গে গোসল করতে নেমে বাবা নিখোঁজ হয়েছেন। পরে ছেলেকে জীবিত উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কক্সবাজারের কলাতলী সৈকতের সায়মন বিচের দক্ষিণ পাশে মডার্ন হ্যাচারিসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ বাবা হেলাল শেখ মেহেরপুরের পশু হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা ও তার ছেলে দীপ। এ ঘটনায় ছেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তার বাবা এখনও নিখোঁজ রয়েছেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল তৎপরতা চালিয়ে ছেলে দীপকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করে। তবে নিখোঁজ হেলাল শেখের সন্ধানে জেলা প্রশাসন উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

সৈকত কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন এবং লাইফগার্ড ও উদ্ধারকর্মীরা সমন্বিতভাবে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত সমুদ্রে তল্লাশি চালানো হয়েছে।

এদিকে প্রিয়জনের এমন নিখোঁজের খবরে মেহেরপুরে হেলাল শেখের বাসভবনে ও স্বজনদের মধ্যে গভীর শোক ও উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তারা হেলাল শেখকে দ্রুত জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার প্রহর গুনছেন।

এএকে/জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন