ঢাকা: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
আল-জাজিরার প্রতিবেদন সূত্রে, বাংলাদেশ সময় ভোর ৬টা ৩ মিনিটের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯১.১৪ ডলারে গিয়ে পৌঁছেছে।
গত অধিবেশনেই এই তেলের দাম জুলাইয়ের শেষভাগের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছিল।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৪২ সেন্ট বেড়ে বিক্রি হচ্ছে ৮৫.০৪ ডলারে। অধিবেশনের শুরুর দিকে এর দাম ১ শতাংশের বেশি বেড়ে সর্বোচ্চ ৮৫.৩৭ ডলারে স্পর্শ করেছিল।
মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাত নিরসনে চুক্তি হওয়ার সুযোগ ক্রমশ কঠিন হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামের এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
জেএন



