, || ||

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে হত্যা মামলার আসামী আটক

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে হত্যা মামলার আসামী আটক

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় হত্যা মামলার আসামী মাহবুব আলমকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়। তিনি কুষ্টিয়ার যুগিয়া দরগা পাড়ার আনসার শেখের ছেলে। মাহবুব একটি হত্যা মামলার আসামী।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক তারেক জানান, মাহবুব আলম ভ্রমণ ভিসায় ভারতে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি মামলায় দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

তিনি আরও বলেন, আটক মাহবুব আলমকে আমরা ইতোমধ্যে দর্শনা থানায় হস্তান্তর করেছি। এ বিষয়ে আইনানুগ বাকি প্রক্রিয়া দর্শনা থানা পুলিশ সম্পণ্ণ করবে।

দর্শনা থানার ওসি নজরল ইসলাম জানান, কুষ্টিয়া সদর থানায় আটকৃতের বিরুদ্ধে মামলা রয়েছে। দর্শনা ইমিগ্রেশন পুলিশ আটকের পর আমাদের হেফাজতে দেয়। আমরা কুষ্টিয়া পুলিশকে অবহিত করেছি। কুষ্টিয়া পুলিশ আসলে আসামীকে হস্তান্তর করা হবে।

এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন