, || ||

মমতাকে দেবী দুর্গা, বিজেপিকে অসুর বললেন শুভশ্রী

মমতাকে দেবী দুর্গা, বিজেপিকে অসুর বললেন শুভশ্রী

ওএনবি ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পর রাজনৈতিক মন্তব্য করে আলোচনায় এসেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ব্যারাকপুরে ভোটাধিকার প্রয়োগের পরই বিজেপিকে লক্ষ্য করে কড়া মন্তব্য করেন এই অভিনেত্রী।

ভোট শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেন শুভশ্রী। তিনি বলেন, ‘আমি শুধু একজনকেই চিনি, তিনি সবার মা দুর্গা। দেবী দুর্গার সঙ্গে যুদ্ধ করতে প্রতিবারই মহিষাসুর আসে, আর দেবী একাই তাকে পরাজিত করেন। এবারও তেমনটাই হবে বলে আশা করছি।’

তার এই বক্তব্যে ‘মহিষাসুর’ শব্দটি দিয়ে তিনি যে ভারতীয় জনতা পার্টিকেই (বিজেপি) ইঙ্গিত করেছেন, তা সহজেই বোঝা যায়। সবাই বুঝতে পেরেছেন, মমতাকে দেবী দুর্গা বলে বিজেপিকে অসুর বললেন শুভশ্রী।

২০২১ সালের নির্বাচনে পরাজয়ের পর এবার পশ্চিমবঙ্গ জয় করতে জোর প্রস্তুতি নিয়েছে বিজেপি। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আবারও নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া। ব্যারাকপুর কেন্দ্রেও দলটি ভরসা রেখেছে তাদের প্রার্থী রাজ চক্রবর্তীর ওপর।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন