, || ||

মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৮

মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৮

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত শ্রীনাথপুর বিওপির একটি টহল দল ওই ৮ জনকে আটক করে।

আটক তিন ভারতীয় নাগরিকেরা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একই পরিবারের সদস্য। তারা বাংলাদেশে আত্মীয়ের বাড়ি থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে ফেরার চেষ্টা করছিলেন।

এছাড়া আটক বাংলাদেশিরা গোপালগঞ্জ, বরিশালের আগৈলঝাড়া, পিরোজপুরের নেছারাবাদ ও ঝিনাইদহের মহেশপুর থানার বাসিন্দা।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপির বিজিবির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৬১-আর টহল অভিযান চালায়। এসময় সীমান্ত ওই আটজনকে আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন জানিয়েছে, আটকৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এনডি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন