, || ||

মাগুরায় হত দরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ

মাগুরায় হত দরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে ৭দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হচ্ছে।

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর তৃতীয় দিনে পুষ্টি খাতে সরকারের গৃহীত কার্যক্রম,অর্জন,চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস রুমে এ বিষয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল ইয়াসিন শুভ নিলয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, ক্যাশিয়ার শিকদার মাসুম বিল্লাহ, পরিসংখ্যানবিদ শামীম আল-রশিদ, ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী,সাংবাদিক ও হতদরিদ্র মানুষ।

পরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতদরিদ্রদের ১০ জনের হাতে পুষ্টিসমৃদ্ধ বিভিন্ন রকমের ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রামের তরলকৃত দুধ, আধা কেজি টমেটো, ১ হালি কাঁচ কলা, আধা কেজি পেয়ারা ও ১ কেজি লবনসহ একটি ফুড বাস্কেট তুলে দেওয়া হয়।

মোখলেছুর রহমান/এনডি/জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন