চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা নদী থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজের নিচে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মাথাভাঙ্গা ব্রিজের নিচে পানির ওপর মরদেহ ভাসতে দেখে স্থানীরা পুলিশে খবর দিলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে খবর দেওয়া হয়েছে।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় উদঘাটন এবং মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এ,আর,ডাবলু/এএস



