, || ||

মার্কিন নাগরিকের সঙ্গে পূজা চেরির বাগদানের গুঞ্জন

মার্কিন নাগরিকের সঙ্গে পূজা চেরির বাগদানের গুঞ্জন

ঢাকা: ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পূজা চেরিকে নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশী বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।

পূজা চেরির ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পূজা চেরি বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে কে সেই বিশেষ ব্যক্তি, যার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন পূজা?

নতুন এই আলোচনার আগে এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একই সঙ্গে তিনি বলেছিলেন, ভবিষ্যতে পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান।

তবে সেই সময়ও নিজের বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী। ব্যক্তিগত বিষয় নিয়ে বরাবরই কিছুটা গোপনীয়তা বজায় রেখে চলেছেন পূজা।

পূজা চেরির এনগেজমেন্টের কথা প্রকাশ্যে আসার পর থেকেই তার বাগদত্তার পরিচয় নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ ছিল। সম্প্রতি মার্কিন প্রবাসীর সঙ্গে বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ায় সেই আলোচনা আরও জোরালো হয়েছে।

তবে এই গুঞ্জনে যার কথা বলা হচ্ছে, তার পরিচয় বা সম্পর্কের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। শোবিজ অঙ্গনের অনেকের ধারণা, ব্যক্তিগত জীবনকে প্রচারের বাইরে রাখতেই এ বিষয়ে নীরব রয়েছেন পূজা চেরি।

অভিনয় ক্যারিয়ার নিয়ে আলোচনায় থাকলেও নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো বরাবরই সীমিত পরিসরে রাখতে চেয়েছেন তিনি।

এদিকে অভিনেত্রী বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এলে বিষয়টি স্পষ্ট হবে। এর আগে পর্যন্ত মার্কিন প্রবাসীর সঙ্গে পূজা চেরির বাগদানের খবরকে শুধুই গুঞ্জন হিসেবেই ধরা হচ্ছে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন