শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামের এক শিক্ষকের বাড়ির সিঁড়ির নিচে থেকে বোমা সদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে চিরকুট ও বোমা সদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পূর্ব শত্রুতার কারণে কেউ এগুলো রাখতে পারে বলে ধারণা আক্কাস আলীর।

স্থানীয়রা জানান, সকালে আক্কাস আলীর বাড়ির সিঁড়ির নিচে লালর স্কেচ টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান বাড়ির লোকজন। পাশেই পড়েছিল সাদা কাগজে হাতে লেখা একটি চিরকুট।

এতে লেখা ছিল- দেওয়াল দিচ্ছি রাস্তা পাশ দিয়ে পানি নামতে না দিলে বোমা দদিয়ে মেরে ফেলবো, দোল এখন পাওয়ারে বেঁচে থাকতে কথা শোন।

আক্কাস আলীর পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে প্রায় ৬ মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কষবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে আক্কাস আলীর বিরোধ চলছিল।

সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। আজ বুধবার কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর। এর আগেই দুর্বৃত্তরা বাড়িতে বোমা সদৃশ বস্তু ও একটি হুমকিমূলক চিরকুট রেখে যেতে পারে।

গাংনী থানার ওসি তদন্ত আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এএকে/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন