, || ||

রামিসা হত্যা মামলা: প্রস্তুত পেপারবুক, হাইকোর্টে যেকোনো দিন শুনানি শুরু

রামিসা হত্যা মামলা: প্রস্তুত পেপারবুক, হাইকোর্টে যেকোনো দিন শুনানি শুরু

ঢাকা: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত হয়েছে।

এখন যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে। মঙ্গলবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছে সুপ্রীম কোর্ট প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রীম কোর্টে এসেছে। এখন যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

সুত্র আরও জানায়, মূলত ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদনের আইনি বাধ্যবাধকতা থাকে, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত। সেই প্রক্রিয়া সম্পন্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে, রোববার আসামিদের জেল আপিল শুনানির গ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

তার আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আদালত নির্দেশ দিয়েছেন, এই অর্থ রামিসার উত্তরাধিকারীরা পাবেন। যদি আসামিরা জরিমানা দিতে ব্যর্থ হন, তবে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই টাকা ভিকটিমের পরিবারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও শরীরে বিভিন্ন স্থানে জখমের ভয়াবহ প্রমাণ পাওয়া গেছে। প্রধান আসামি সোহেল রানা স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেছেন এবং তার স্ত্রী স্বপ্না আক্তার স্বামীকে পালাতে সহযোগিতা করেছেন।

অপরাধ সংঘটনে তাদের ভূমিকা এবং তা প্রতিরোধে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়টি আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

এর আগে, গত ৯ জুন ট্রাইব্যুনালের বিচারকের স্বাক্ষরের পর মামলার ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পৌঁছায়।

আরপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন