, || ||

শয়তানকে ‘পাথর’ নিক্ষেপ করছেন হাজিরা

শয়তানকে ‘পাথর’ নিক্ষেপ করছেন হাজিরা

ঢাকা : আরাফাত ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ১৬ লাখেরও বেশি হাজি। ১০ জিলহজ (বুধবার) ফজরের নামাজ পড়ার পর হাজিরা মুজদালিফা ত্যাগ করে মিনার দিকে রওনা হন। সেখানে তারা জামারাত আল-আকাবায় বড় শয়তানকে প্রথম পাথর নিক্ষেপ করেন।

১১, ১২ ও ১৩ জিলহজ—এই তিন দিন ধরে হাজিরা জামারাতের তিনটি স্তম্ভেই (আল-উলা বা ছোট, আল-উস্তা বা মেজ এবং আল-আকাবা বা বড় শয়তান) পাথর নিক্ষেপ করেন।

শয়তানের প্রতীকী তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য আগে থেকে সংগ্রহ করে রাখা পাথরগুলো ব্যবহার করবেন হাজিরা।

বৃহস্পতিবার হাজিরা তাদের মাথা মুণ্ডন বা চুল কেটে ফেলবেন। এরপর তারা ফিরে যাবেন মক্কার কাবা শরীফে। সেখানে কাবা প্রদক্ষিণ শেষে আবারও শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর আরেকবার কাবা প্রদক্ষিণ করবেন। যার মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার ঈদ উদযাপিত হচ্ছে। ধর্মীয় রীতি অনুযায়ী, সামর্থবানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন।

এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন