রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাবনূরকে ‘মা’ ডাকতেন দীঘি

শাবনূরকে ‘মা’ ডাকতেন দীঘি

ঢাকা : ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশকিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এখনও দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দীঘির অভিনয়, আর কানে বাজে তার মিষ্টি সংলাপ। সম্প্রতি একটি গণমাধ্যমে অথিতি হয়ে জানান জীবনের নানা অজানা কথা।

দীঘি বলেন, শৈশবে খেলার চেয়ে শুটিং করতাম বেশি। এক দিন অনেক রাতে আমি খেলনা নিয়ে বসেছিলাম খেলতে। তখন মা বকা দিয়ে আমাকে ঘুমিয়ে যেতে বলে। তখন বাবা এসে বলে থাক ও খেলুক! দিনে তো সবসময় শুটিং করে।

তিনি বলেন, এক প্রশ্নের জবাবে শাবনূর আন্টি আমার খুব কাছের ছিল। মা এক দিন আমাকে বলে শাবনূরকে তুই তো অনেক ভালোবাসিস ওকে তাহলে মা বলে ডাকিস। এরপর থেকে আমি শাবনূর আন্টিকে মা, মাম্মি বলে ডাকতাম।

উল্লেখ্য, ২০০৮ সালে মুক্তি পায় পি এ কাজল পরিচালিত সিনেমা ‘১ টাকার বউ’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর ও রুমানা।

সিনেমাটিতে কাজল চরিত্রে অভিনয় করা শাবনূরের মেয়ের ভূমিকায় দেখা যায় দীঘিকে। এই সিনেমায় অভিনয়ের জন্য ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন দীঘি।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন