শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শিক্ষাপ্রতিষ্ঠানের সেশনজট কমিয়ে আনা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের সেশনজট কমিয়ে আনা হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠানের সেশনজট কমিয়ে আনা হবে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘২০২৮ সালের মধ্যে পরীক্ষা দেওয়ার সাথে সাথে কলেজ শেষ করে ইউনিভার্সিটির পাঠদান শুরু করতে পারবেন শিক্ষার্থীরা।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘অযথা যেন কোচিং সেন্টারে যেতে না হয়, সেভাবে সিলেবাস এবং কারিকুলাম রেডি হচ্ছে। ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারব।’

তিনি বলেন, ‘শিক্ষার বাজেট সবচেয়ে বেশি পেয়েছি। শিক্ষা খাতে আমরা একটি বৈপ্লবিক পরিবর্তন চাই। এ সময় দুই মাসের মধ্যে এইচএসসির ফল প্রকাশ করা হবে।’

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন