, || ||

শিশু সন্তানকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

শিশু সন্তানকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে নিজের চার বছরের শিশু সন্তানকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন মা। এতে নিলুফা (২৫) নামে ওই নারীর মৃত্যু হয়।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের সূত্রে জানা যায়, স্টেশনে ট্রেন প্রবেশের মুহূর্তে ওই নারী হঠাৎ রেললাইনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা প্রায় চার বছর বয়সি শিশুটি প্ল্যাটফর্মে থাকায় অক্ষত থাকে।

ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রেলওয়ে পুলিশ জানায়, নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের খবর দেওয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, শিশুটি বর্তমানে তাদের নিরাপদ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওএনবি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন