সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়
দিবসটি উপলক্ষে বুধবার (২৮ এপ্রিল) সকালে শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের খুলনা রাস্তার মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়। মেলায় স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আথতার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
এছড়া আরও উপস্থিত ছিলেন- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান; সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামসহ জেলা বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনজীবীবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আব্দুল মোমিন/এনডি/এএস



