সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় বজ্রাঘাতে সুমন হোসেন নামে এক ঘের ব্যবসায়ীর মৃত হয়েছে। বুধবার দিবাগত রাতে কোনো এক সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

মৃত সুমন উপজেলার আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরা গ্রামের আঃ মান্নান মোল্লার ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে, সুমন প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে বাড়ি থেকে দক্ষিণ একসরা বিলে তার মৎস্য ঘেরে যান। রাতে ঘেরের বাসায় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

সকালে আঃ জলিল নামে এক ব্যক্তি কাঁকড়া কিনতে ঘেরে গিয়ে সুমন বলে ডাকাডাকি করে সাড়া-শব্দ না পেয়ে বাসার ভিতরে গিয়ে দেখেন মৃতাবস্থায় পড়ে আছে। এসময় জলিল তার পরিবারের লোকদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

বৃহস্পতিবার আছর নামাজ বাদ দক্ষিন একসরা জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আব্দুল মোমিন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন