শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ২

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ২

সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৬৪৯ বোতল মাদকদ্রব্যসহ দুই কারবারিকে আটক করেছে র‍্যাব-৬।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে র‍্যাব-৬ সিপিসি-১ এর একটি দল উপজেলার খানজিয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।।

আটককৃতরা একই এলাকার আলী আকবর গাজীর ছেলে কামাল হোসেন (৪১) এবং নলতা গ্রামের খোরসেদ আলীর ছেলে ইমরান হোসেন (২৯)।

র‍্যাব জানায়, ভারত থেকে অবৈধভাবে আনা মাদকদ্রব্য গুলো আসামিদের ঘরের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১ হাজার ৫৬২ বোতল উইন কোরেক্স ও ৮৯ বোতল স্কাফসহ সর্বমোট ১৬৪৯ বোতল মাদকদ্রব্য আটক করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার পর জব্দকৃত মাদকসহ আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আব্দুল মোমিন/এনডি/এএস

 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন